সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৬ মার্চ ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পলাশ এখন র‌্যাবের মহাপরিচালক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নতুন সরকারের অধীনে প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশকে।

এই পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ দুটি ইউনিট—পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন করে দায়িত্ব বণ্টনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ধরনের রদবদলকে নতুন সরকারের প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।