রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৮ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

৩০ রোজা পূর্ণ করে শুক্রবার ঈদ সৌদি আরবে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব-এ ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট “ইনসাইড দ্য হারামাইন” এ তথ্য নিশ্চিত করেছে। চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটির মুসল্লিরা পূর্ণ ৩০টি রোজা পালন করবেন।

গালফ নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নতুন মাস গণনা করা হয়, সেই নিয়ম অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দেয়। সৌদি শ্রম আইন অনুযায়ী, বুধবার রাত থেকেই ছুটি শুরু হয়ে পরবর্তী চার দিন পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, ছুটির বিষয়টি আগেভাগেই জানানো হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলো তাদের কাজের সময়সূচি সমন্বয় করতে পারে এবং জরুরি সেবাও সচল থাকে।

উল্লেখ্য, চাঁদ দেখার মাধ্যমে মাস নির্ধারণ ইসলামের দীর্ঘদিনের ঐতিহ্য, যা অনুসরণ করে প্রতি বছর রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করা হয়।