বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পাঠানো এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান।
চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, “ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।”
তিনি উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনার মাধ্যমে আত্মশুদ্ধির সময় কাটিয়েছেন।
তিনি আরও বলেন, “ঈদুল ফিতর আমাদের সমবেদনা, ভ্রাতৃত্ব ও ঐক্যের চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি।”
চিঠির শেষাংশে নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।