মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২২ মার্চ ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর প্রাণহানি

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জনি শীল (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তর পুকুরিয়া সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জনি শীল পুকুরিয়া ইউনিয়ন-এর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিত্তরঞ্জন শীলের ছেলে।

স্থানীয়রা জানায়, সড়কে চলাচলের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ চৌধুরী জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, অটোরিকশার ধাক্কায় শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে, যা তার মৃত্যুর কারণ হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।