রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৪ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬৬

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া-তে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ‘সি-১৩০ হারকিউলিস’ মডেলের বিমানটি ১২৫ জন সেনাসদস্য, ক্রু ও পুলিশ কর্মকর্তাকে নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং বিমানটি দ্রুত নিচে নেমে আসে। পরে সেটি বসতবাড়ির কাছাকাছি গহীন জঙ্গলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা বিস্ফোরণের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত এক মাসের মধ্যে লাতিন আমেরিকায় এটি দ্বিতীয়বারের মতো ‘সি-১৩০ হারকিউলিস’ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা। এর আগে ২৭ ফেব্রুয়ারি বলিভিয়া-তে একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৪ জন নিহত হন।