শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ১৯ দিনে দেশের বিভিন্ন স্থানে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, গত ১৫ মার্চ থেকে এসব তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন, যার মধ্যে ৪২ জনের ক্ষেত্রে হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে।
এছাড়া গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে ৭৭১ জনের ক্ষেত্রে হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানো ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।