সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৮ এপ্রিল ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি: তিন জেলায় সতর্কসংকেত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরের মধ্যে দেশের তিন জেলায় এমন আবহাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। জেলাগুলো হলো যশোর, কুষ্টিয়া ও খুলনা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।