বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সংকট মোকাবেলায় দেশে অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ।
বুধবার (৮ এপ্রিল) রাতে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দর-এ পৌঁছায় বলে জানিয়েছেন সৈয়দ রেফাত হামিম। জাহাজটি বর্তমানে বন্দরের বহির্নোঙরের ব্রাভো অ্যাংকরেজে অবস্থান করছে।
অন্যদিকে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজ ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে একই সময় বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজটি এখন চার্লি অ্যাংকরেজে রয়েছে।
দেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি জ্বালানি তেল পরিশোধিত অবস্থায় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আনা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের চাহিদা প্রায় ৪ লাখ টন। এই চাহিদা পূরণে মাসজুড়ে আরও প্রায় সোয়া ৩ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে, চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি কার্যক্রম জোরদার করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।