রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৯ এপ্রিল ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বাংলাদেশ-ভারত পাইপলাইনে এলো আরও ৫ হাজার টন ডিজেল — মজুত পর্যাপ্ত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দেশে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে পাঠানো এ জ্বালানি শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে পদ্মা অয়েল পিএলসি-এর পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং নির্ধারিত সময়েই তা পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে।

তিনি আরও বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া এবং বর্তমানে ডিপোতে পর্যাপ্ত মজুত রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালান পাম্পিং শুরু হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছে। সর্বশেষ চালানসহ এ মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।