রবিবার
১৯ এপ্রিল ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত দামে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে চলতি মাসের ২ এপ্রিল এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এক লাফে ২১২ টাকা বেড়েছে এলপিজির দাম।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে। এতে করে রান্নার গ্যাসের খরচ বেড়ে সাধারণ ভোক্তাদের ওপর নতুন চাপ সৃষ্টি হবে।