সোমবার
২০ এপ্রিল ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে সেই আলাপচারিতা শুধুই সৌজন্য বিনিময়ে সীমাবদ্ধ ছিল বলে স্পষ্ট করেন তিনি।
রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এ তথ্য জানান জিএম কাদের। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “৫ আগস্টের পর উনার সঙ্গে কথা হয়েছে, তবে সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।”
তিনি আরও বলেন, “কুশল বিনিময় হয়েছে। উনি কেমন আছেন, ভালো আছেন—এই ধরনের কথাই হয়েছে।”
শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা আবার রাজনীতিতে সক্রিয় হবেন কি না—এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। জিএম কাদের বলেন, “উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।”
এ বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করেন, তাদের মধ্যে হওয়া যোগাযোগ ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও আনুষ্ঠানিক সৌজন্যের অংশ, রাজনৈতিক কোনো সমঝোতা বা আলোচনা নয়।