মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৮ এপ্রিল ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ জনের, আহত

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালো রঙের একটি মাইক্রোবাস কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। পথে চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং আরও ৪ জন আহত হন।

নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, “মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।”

পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানিয়েছে।