বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী—২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪০,৩৩৬ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২,২৯,৪৩০ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৯৬,৬৫৫ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬০,১৪৬ টাকা।
এর আগে, বুধবার (২৯ এপ্রিল) সকালে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়—যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।
একদিনের ব্যবধানে দ্বিতীয়বার স্বর্ণের দাম কমায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও ঘন ঘন মূল্য পরিবর্তনে ক্রেতাদের মধ্যে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।