বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

৩০ এপ্রিল ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মালয়েশিয়া থেকে ২৬,৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙরে আসে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, একই দিন দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি নেভি সিয়েলো’ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, বেসরকারি পর্যায়ে পরিশোধনের পাশাপাশি সরকারি আমদানির ফলে দেশে জ্বালানি তেলের মজুত বর্তমানে স্থিতিশীল রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা থাকলেও নিয়মিত আমদানির ফলে দেশের বাজারে এর প্রভাব আপাতত কমেছে।