রবিবার
০৩ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামে, আর বাকি ৯ জন মারা গেছেন উপসর্গ নিয়ে।
রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
একই সময়ে নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১ হাজার ২৬১ জন। এর মধ্যে ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১৬৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪০ হাজার ৪৯১ জনে।
এছাড়া, সারাদেশে এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯০ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়ানো জরুরি।