বুধবার
০৬ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান আক্রমণকে ঘিরে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশে মূল্যস্ফীতি বেড়েছে। এপ্রিল মাসে সাধারণ মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে ভোগ্যপণ্যে ব্যয়ের চাপ আরও বেড়েছে।
বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে এপ্রিল মাসে ৮ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। চাল, ডাল, মাছ, মুরগি, ডিম, দুধ, সবজি ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় এই খাতে চাপ বেড়েছে।
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশে পৌঁছেছে, যা মার্চে ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যবহির্ভূত খাতে মূল্যবৃদ্ধির ফলে বাড়িভাড়া, পরিবহন, পোশাক, শিক্ষা ও তামাক খাতে ব্যয় বাড়বে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়িয়ে দেবে।
এ পরিস্থিতিতে সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।