শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১০ মে ২০২৬

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আজ বিশ্ব মা দিবস

নিউজ ডেস্ক: পৃথিবীর সবচেয়ে আপন শব্দ ‘মা’। জন্মের পর সন্তানের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত হয় এই শব্দটিই। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় বিশ্ব মা দিবস।

ইতিহাস ঘেঁটে জানা যায়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অ্যান নামে এক শান্তিবাদী সমাজকর্মী নারী অধিকার নিয়ে কাজ করতেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’। তার মেয়ে ছিলেন আনা মারিয়া রিভস জারভিস।

একদিন ছোট্ট মেয়ের সামনে অ্যান প্রার্থনা করে বলেছিলেন, “আমি চাই, একদিন কেউ না কেউ মায়েদের জন্য একটি দিন উৎসর্গ করুক। কারণ তারা প্রতিদিন মানবতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন।”

১৯০৫ সালে অ্যান মারা যাওয়ার পর তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নেন। ওই বছরই তিনি তার সানডে স্কুলে প্রথমবারের মতো ‘মাতৃ দিবস’ পালন করেন।

পরবর্তীতে ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে ‘মা দিবস’ ঘোষণা করেন।

এরপর থেকে বিশ্বের অধিকাংশ দেশ প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করে আসছে।