রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১০ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

যুদ্ধবিরতি নিয়ে নতুন কূটনৈতিক ধাপ, অবস্থান জানাল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। রোববার (১০ মে) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান-এর কাছে নিজেদের অবস্থান তুলে ধরে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আলোচনার এই পর্যায়ে মূল লক্ষ্য হচ্ছে আঞ্চলিক যুদ্ধ পুরোপুরি বন্ধ করা। তবে মার্কিন প্রস্তাবের জবাবে ইরান কী ধরনের শর্ত বা দাবি দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর যৌথ হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায়।

সংঘাতের একপর্যায়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান, যা বিশ্ববাজারে নতুন উদ্বেগ তৈরি করে।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও ইসলামাবাদে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনা স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি, তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

বিশ্লেষকদের মতে, বর্তমান কূটনৈতিক তৎপরতা মূলত মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ।