শনিবার
১৬ মে ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে বোয়ালখালী সাংবাদিক ফোরাম–চট্টগ্রাম।
ফোরামের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে গত শুক্রবার রাতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম।
সভায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবর-কে আহ্বায়ক এবং দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দিন-কে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক সকাল বেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলী-কে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মুস্তফা নঈম, রমেন দাশগুপ্ত, সুলতান মাহমুদ সেলিম, মুজাহিদুল ইসলাম, লোকমান চৌধুরী, উত্তম সেনগুপ্ত।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, চট্টগ্রাম শহরে কর্মরত বোয়ালখালীর সকল সাংবাদিককে ফোরামের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
এ লক্ষ্যে আগ্রহী সাংবাদিকদের নির্ধারিত ঠিকানায় যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।