মঙ্গলবার
১৯ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, মৃতদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল ২ জন, আর ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিভাগভিত্তিক প্রতিবেদনে বলা হয়, মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ঢাকা ও সিলেট বিভাগে—প্রতিটি বিভাগে তিনটি করে মৃত্যু রেকর্ড হয়েছে। বাকি মৃত্যুগুলো অন্যান্য বিভাগে হয়েছে।
একই সময় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১,২৬৪ জন, যা নিয়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬,৫৮৬ জনে। এছাড়া ওই সময় পজিটিভ শনাক্ত হয়েছে ৭৩ জন; এতে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা এখন ৭,৯২৯।
হামে আক্রান্ত সন্দেহে মোট ভর্তি রোগীর সংখ্যা এখন ৪৩,৯৮৩; এদের মধ্যে ৪০,০৯০ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন ও রোগের উপসর্গ দেখা গেলেই দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।