বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বুধবার

২০ মে ২০২৬

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ইরান যুদ্ধ থামাতে দ্রুত সমাধানের ইঙ্গিত—ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে তিনি আশা করছেন।

হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি।”

তিনি দাবি করেন, “তারা (ইরান) খুব খারাপভাবে একটি চুক্তি করতে চায়। তারা এই পরিস্থিতিতে ক্লান্ত।”

ট্রাম্প আরও বলেন, “তাদের মাথায় পারমাণবিক অস্ত্রের চিন্তা রয়েছে, আর আমরা তাদের কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেবো না।”

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, “আমরা দারুণ কাজ করেছি। আমার মনে হয়, খুব দ্রুতই সব শেষ হয়ে যাবে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না এবং আশা করি বিষয়টি খুব সুন্দরভাবেই সমাধান হবে।”

এদিকে, ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট মঙ্গলবার একটি ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবটি অনুযায়ী, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করতে হবে।