শনিবার
২৩ মে ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যাকে নিয়ে কটুক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী–এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট ও দুদকের পিপি একে এম আজিজুল হক খান এ নোটিশ পাঠান। শনিবার (২৩ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এছাড়া নিজের ফেসবুক প্রোফাইলেও লিগ্যাল নোটিশটি প্রকাশ করেন একে এম আজিজুল হক খান।
নোটিশে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী কটুক্তি ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে।
এতে আরও উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না—সেই বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।