শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৪ মে ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম।

রোববার (২৪ মে) ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের পদত্যাগের পরপরই বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক চিঠিতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি জানানো হয়।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মো. খুরশীদ আলমকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

তবে ওই বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়।

প্রায় নয় মাস পর আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরলেন খুরশীদ আলম।

এর আগে রোববারই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানও পদত্যাগপত্র দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।