বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৮ মে ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে এ জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে ইমামতি করেন নগরীর ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

জামাতে নামাজ আদায় করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি।

ঈদের জামাতের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন।

নামাজ শেষে বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নগরীর ডিসি হিলস্থ সরকারি বাংলোয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এসময় ঈদের আনন্দে মুখর হয়ে ওঠে ডিসি বাংলো প্রাঙ্গণ