রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

৩১ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

প্রথম দিনেই ১৫ ফ্লাইটে ফিরলেন ৬১৭৫ হাজি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি ফ্লাইটের প্রথম দিনে ১৫টি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে পৌঁছেছেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার (৩০ মে) দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ছিলেন ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় আসা হাজির সংখ্যা ৫ হাজার ৭৫৯ জন।

এদিকে, রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে আরও পাঁচ হাজারের বেশি হাজি দেশে ফেরার কথা রয়েছে।

দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কয়েকজন হাজি। তারা হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

হাজিদের ভাষ্য, এ বছর হজ পালনের সময় উল্লেখযোগ্য কোনো ভোগান্তির মুখোমুখি হতে হয়নি। সৌদি আরব ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় থাকা, খাওয়া এবং যাতায়াতসহ সার্বিক আয়োজন ছিল সুশৃঙ্খল ও সন্তোষজনক।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী কয়েকদিন পর্যায়ক্রমে আরও হাজার হাজার হাজি দেশে ফিরবেন এবং ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।