সোমবার
০১ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া এক আবেদনে তিনি জানান, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে তিনি নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াই সমীচীন বলে তিনি মনে করছেন।
তিনি পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান এবং দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারেক রহমান ইতোমধ্যে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
তবে তার স্থলাভিষিক্ত হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।