সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

০৪ জুন ২০২৬

১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

শাকিবের নতুন লুকে মুগ্ধ মিম, আবারও জুটি বাঁধার ইঙ্গিত

বিনোদন ডেস্ক:: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান-এর নতুন লুক ও নিজেকে বদলে নেওয়ার প্রচেষ্টার প্রশংসা করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। একই সঙ্গে ভবিষ্যতে উপযুক্ত গল্প ও প্রজেক্ট পেলে আবারও তার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিম বলেন, শাকিব খান সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করছেন, যা তার খুব ভালো লাগে। তিনি জানান, একসঙ্গে কাজ করার সময় থেকেই তিনি চাইতেন শাকিবকে ভিন্ন ভিন্ন লুকে দেখতে। এখন সেই পরিবর্তন ধরে রাখায় দর্শকদের মতো তারও ভালো লাগছে।

ভবিষ্যতে আবারও এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখা যাবে কি না— এমন প্রশ্নের জবাবে মিম বলেন, তাড়াহুড়োর কিছু নেই। ভালো গল্প, শক্তিশালী চরিত্র ও উপযুক্ত প্রজেক্ট এলে তখন বিষয়টি বিবেচনা করা হবে।

উল্লেখ্য, শাকিব খান ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে একাধিক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘আমার প্রাণের প্রিয়া’ ছিল তাদের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমাগুলোর একটি। এছাড়া ‘জোনাকির আলো’ এবং ‘আমি নেতা হবো’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন তারা।

ভালো গল্প ও মানসম্পন্ন প্রযোজনা এলে ভবিষ্যতে আবারও এই জনপ্রিয় জুটিকে বড় পর্দায় দেখার সম্ভাবনা উড়িয়ে দেননি মিম।