শনিবার
০৬ জুন ২০২৬
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


লাইফস্টাইল ডেস্ক:: তীব্র গরম ও দাবদাহে বাইরে বের হওয়া এখন অনেকের জন্যই কষ্টকর হয়ে উঠেছে। প্রখর রোদ, অতিরিক্ত ঘাম এবং হিট স্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মধ্যে পোশাকের রংও স্বস্তি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, হালকা রঙের পোশাক সূর্যের তাপ কম শোষণ করে, ফলে শরীর তুলনামূলক ঠান্ডা থাকে।
১. আকাশি রং
গরমের দিনে আকাশি রঙের পোশাক চোখে ও শরীরে স্বস্তি এনে দেয়। অফিস, দাওয়াত কিংবা দৈনন্দিন কাজে এই রং আপনাকে সতেজ ও প্রাণবন্ত দেখাবে।
২. ধূসর রং
সাদার চমৎকার বিকল্প ধূসর রং। এটি তুলনামূলক কম তাপ শোষণ করে এবং সব ধরনের পোশাকে মানিয়ে যায়। গরমের দিনে স্টাইলিশ ও আরামদায়ক লুকের জন্য ধূসর হতে পারে দারুণ পছন্দ।
৩. বেজ রং
বেজ রং সূর্যের তাপ প্রতিফলিত করতে সাহায্য করে এবং শরীরকে শীতল রাখতে সহায়ক। আধুনিক ফ্যাশনেও বেজ রঙের জনপ্রিয়তা বেড়েছে, তাই এটি আপনাকে আরামদায়ক ও ট্রেন্ডি—দুই-ই রাখবে।
৪. প্যাস্টেল শেড
মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, বেবি পিঙ্ক, পেল ইয়েলো, মভসহ বিভিন্ন প্যাস্টেল রং গরমের জন্য আদর্শ। এসব রং কম তাপ শোষণ করে এবং আপনাকে দেয় আকর্ষণীয় ও স্মার্ট লুক।
গরমের দিনে পোশাক বাছাইয়ের সময় শুধু ফ্যাশন নয়, আরামের বিষয়টিও গুরুত্ব দিন। হালকা রঙের পোশাক আপনাকে যেমন স্বস্তি দেবে, তেমনি গ্রীষ্মের ফ্যাশনেও রাখবে এগিয়ে।