রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৭ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বাজেট অধিবেশন শুরু, প্রথম দিনেই প্রয়াত ১৬ সাবেক এমপির জন্য শোক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনের বৈঠকের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রয়াত সাবেক সংসদ সদস্যদের নাম সংসদে উত্থাপন করেন এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

শোকপ্রস্তাবে তোফায়েল আহমেদের পাশাপাশি চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, এ বি এম আনোয়ারুল হক, ব্যারিস্টার শফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, দেওয়ান শামসুল আবেদীন, গোলাম সারোয়ার মিলন, মোসলেম উদ্দিন, মিজানুর রহমান সিনহা, মো. দবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং এ কে এম রহমত উল্লাহকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এছাড়া রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার আট বছরের শিশু রামিসাসহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের অপরাধের শিকার অন্যান্য শিশুদের প্রতিও সংসদে শোক প্রকাশ করা হয়।

শোকপ্রস্তাবের মাধ্যমে প্রয়াত জনপ্রতিনিধিদের রাষ্ট্র ও সমাজে অবদানের কথা স্মরণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।