রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শুক্রবার

১২ জুন ২০২৬

৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কক্সবাজারে যাচ্ছেন তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: একদিনের সরকারি সফরে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালেই তিনি পর্যটন নগরীতে পৌঁছাবেন এবং দিনের কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফিরবেন।

শুক্রবার (১২ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন। সেখানে পাতালী খাল পুনঃখনন কার্যক্রম এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

কর্মসূচির অংশ হিসেবে বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় একটি সুধী সমাবেশেও যোগ দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কও পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি বিভিন্ন স্থানে সাজসজ্জা ও কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, এ সফরে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়াকে পৌরসভা এবং মাতামুহুরীকে নতুন উপজেলা ঘোষণার বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসতে পারে। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।