শনিবার
১৩ জুন ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে।
গোলবারের নিচে দায়িত্ব পালন করতে পারেন অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার। রক্ষণভাগে দেখা যেতে পারে দানিলো, মারকুইনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং অ্যালেক্স সান্দ্রোকে।
মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণে থাকবেন কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা। আর আক্রমণভাগে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন মাতেউস কুনিয়া।
মরক্কোর বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে আত্মবিশ্বাসী ব্রাজিল। সমর্থকরাও তাকিয়ে আছেন ভিনিসিয়ুস জুনিয়রদের পারফরম্যান্সের দিকে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার; দানিলো, মারকুইনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো গিমারাইস, লুকাস পাকেতা; রাফিনিয়া, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।