শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রবিবার

২১ জুন ২০২৬

৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ রেস্তোরাঁকে ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি রেস্তোরাঁকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২১ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে টানেল রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, সাদিয়াস কিচেনকে ১০ হাজার টাকা এবং সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।