মঙ্গলবার
২৩ জুন ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের পূর্বের আদেশ বাতিল করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম লাশ উত্তোলনের আদেশ বাতিলের আবেদন করেন।
আবেদনের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে সালমান শাহ’র মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেন।
উল্লেখ্য, সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরে নানা আইনি প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে। সর্বশেষ আদালতের এই আদেশের মাধ্যমে মরদেহ উত্তোলনের পূর্বের সিদ্ধান্ত বাতিল হলো।