শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৪ জুন ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কর্ণফুলীতে অবৈধ ফিশ ফিড কারখানায় প্রশাসনের অভিযান

কর্ণফুলি প্রতিনিধি:: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সরকারের অনুমোদন ছাড়াই মাছের খাদ্য উৎপাদনের অভিযোগে মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার কালারপোল এলাকার ‘ছমির এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, সরকারি অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে মাছের খাদ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে।