রবিবার
২৮ জুন ২০২৬
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরের লোহারদিঘিরপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস লোহারদিঘিরপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠান।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পরে ঢাকা হয়ে বগুড়ায় যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।