শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

০২ জুলাই ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বোয়ালখালীতে ধর্মীয় মাহফিল

বোয়ালখালী প্রতিনিধি:: শোহাদায়ে কারবালার পবিত্র স্মরণে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ইউনিট-২ শাখার উদ্যোগে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের মাসিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৩০ জুন) পশ্চিম গোমদণ্ডীর বিল হাজির বাড়িস্থ সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম-এর নিজ বাসভবনে আয়োজিত এ মাহফিলে কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের চেতনা এবং ইসলামের আদর্শ তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের নিয়মিত মাসিক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন বন্দে আলী জামে মসজিদের পেশ ইমাম মো. সেলিম উদ্দিন আলকাদেরী। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. শরীফ উদ্দিন এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মো. রবিউল হোসেন।

মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সমন্বয়কারী মো. আলী আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সহ-সভাপতি মো. আবু ছৈয়দ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শোহাদায়ে কারবালাসহ মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।