বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১১ জুলাই ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আবারও বাড়ল সোনার দাম, আজ ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

শনিবার (১১ জুলাই) থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর রয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামা এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে আজ দেশের সব জুয়েলারি দোকানে নতুন দরেই বিক্রি হচ্ছে সোনা।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল্য: ২২ ক্যারেট: ২,২৪,১৮২ টাকা, ২১ ক্যারেট: ২,১৪,০৯৩ টাকা,  ১৮ ক্যারেট: ১,৮৩,৮৮৩ টাকা, সনাতন পদ্ধতি: ১,৫০,২৩২ টাকা।

এর আগে গত ৯ জুলাই বাজুস প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করেছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। তবে মাত্র একদিনের ব্যবধানে সেই দাম আবার বাড়িয়ে নতুন মূল্য ঘোষণা করা হলো।

চলতি বছরে ৮৯ বার দামের সমন্বয়

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৮৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৪ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়।

আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তনের প্রভাব এবং স্থানীয় চাহিদার কারণে দেশের বাজারে সোনার দামে ঘন ঘন এই সমন্বয় হচ্ছে বলে জানিয়েছে বাজুস।