রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১২ জুলাই ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বাংলাদেশের সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবনে তিনি দুই দফায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সংবিধান অনুযায়ী দুইবার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।