রবিবার
১২ জুলাই ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত আসামি হাসিনা আক্তারকে গ্রেপ্তার করেছে।
রোববার (১২ জুলাই) ভোরে নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসিনা আক্তার কাজীর দেউড়ি ব্যাটারি গলি এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেনের স্ত্রী।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই সাজা পরোয়ানাভুক্ত আসামি হাসিনা আক্তারকে আটক করা হয়।
তিনি জানান, পাঁচলাইশ থানার একটি সিআর মামলায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় হাসিনা আক্তার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। একই ধারায় আনোয়ারা থানার আরেকটি সিআর মামলায় তিনি আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন।
গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।