সোমবার
১৩ জুলাই ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক:: বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং দেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, “মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশের মানুষ বর্তমানে যে ভয়াবহ মৌসুমি বন্যা ও ভূমিধসের মোকাবিলা করছে, তা অত্যন্ত হৃদয়বিদারক।”
তিনি আরও বলেন, “এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের জীবন-জীবিকা ব্যাহত হয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।”
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, “এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে আছে। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, দ্রুত পুনরুদ্ধার এবং সুস্থতা কামনা করছি।”
সম্প্রতি টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবিক সংকটে পড়েছেন।