বুধবার
১৫ জুলাই ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খোলা হয়েছে ৩২৯টি আশ্রয়কেন্দ্র, যেখানে বর্তমানে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৮৫৪ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চট্টগ্রাম বিভাগে।
জেলার ভিত্তিতে নিহতের সংখ্যা:
কক্সবাজার: ৩১ জন (এর মধ্যে স্থানীয় ১৮ জন ও রোহিঙ্গা ১৩ জন)
চট্টগ্রাম: ১৫ জন
বান্দরবান: ৬ জন
রাঙ্গামাটি: ৩ জন
সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং আশ্রয়কেন্দ্র পরিচালনার কার্যক্রম অব্যাহত রয়েছে।