বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সোমবার

২০ জুলাই ২০২৬

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

রাউজান প্রতিনিধি:: চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. এমদাদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ জুলাই) উপজেলার ৭ নম্বর সদর রাউজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিশখানপাড়ার একটি রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ বা আর্থিক সংকট ছিল না। কী কারণে এমদাদ এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তিনি বুঝতে পারছেন না।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।