রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২২ জুলাই ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কবে প্রকাশ হবে এসএসসি ফল? জানাল আন্তঃশিক্ষা বোর্ড

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে আগামী ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সরকারের নির্ধারিত তারিখে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিভিন্ন অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশের আশাবাদ জানিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সে অনুযায়ী বোর্ডগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছিল।

তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশ না হওয়ায় নতুন সময়সূচি নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।