বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৪ জুলাই ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো জগন্নাথদেবের উল্টো রথযাত্রা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়।

এছাড়া সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়।

সিএমপি জানায়, উৎসব চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।

প্রতিবছরের মতো এবারও উল্টো রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।