বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৫ জুলাই ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব”— মেয়র

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের জেলে পাড়ায় ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া বিএনপির ব্যবস্থাপনায় আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত জনসেবার পরিচয়।

কোনো অসহায় পরিবার যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই আমরা ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। মানবিক সহায়তার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “দুর্যোগ মোকাবিলায় সরকার, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।”