বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০২ আগস্ট ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘দ্রুত জামিন বাতিল করে ফিরিয়ে আনব’—বেনজীর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে তারা জেনেছেন। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করেছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ল’ ফার্ম নিয়োগের পাশাপাশি আদালতের আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। দ্রুত জামিন বাতিল করে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।