বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০২ আগস্ট ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বহদ্দারহাট বাজারে মূল্যতালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মূল্যতালিকা প্রদর্শন না করায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে ছয়টি দোকানিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২ আগস্ট) নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে মুন্না পোল্ট্রিকে ৫ হাজার টাকা, রহিমের মুরগির দোকান, সেহাবিয়া পোল্ট্রি, মহাসেন আওলিয়া স্টোর, বিসমিল্লাহ মাংস বিতান এবং ভাই ভাই সবজি বিতানকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তাদের সঠিক তথ্য জানার অধিকার নিশ্চিত করতে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক।

তিনি বলেন, যারা এ নিয়ম অমান্য করছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তার স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।