শুক্রবার
০৭ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে শুক্কুরুল হাসান সাফী (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গুরা বাজার এলাকার একটি মার্কেট থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পকেট তল্লাশি চালিয়ে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শুক্কুরুল হাসান সাফী ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা আনু মিয়া পেশকার বাড়ির হাসান শরীফের ছেলে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে বেঙ্গুরা বাজারের একটি মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় মার্কেটে অবস্থানরত সাফীকে আটক করে পকেট তল্লাশি চালালে তার কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে।