শনিবার
০৮ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফের ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় অভিযান চালিয়ে বাদশা মিয়া বাহারাম (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গুরা বাজার সংলগ্ন বেঙ্গুরা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ৫৫টি ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২৩৫০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত বাদশা মিয়া বাহারাম ৫নং সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের ৬নং ওয়ার্ডের মৌলানা আবদুল মাবুদ শাহ্ বাড়ির মৃত আহম্মদ সেলিমের পুত্র।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গুরা বাজার এলাকার একটি মার্কেট থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় শুক্কুরুল হাসান সাফী (২৫) নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পকেট তল্লাশি চালিয়ে ১০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে।