রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১০ আগস্ট ২০২৬

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দাখিলে পাসের হার ৫৫.৪৯%, জিপিএ-৫ পেল ৬১৭৬ জন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এবার পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

প্রকাশিত ফল অনুযায়ী, দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।